ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেনমার্ক গেছেন শিল্পমন্ত্রী

  • আপডেট সময় : ১০:৫৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০১৫
  • 505

1456
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু যুক্তরাষ্ট্র সফর শেষে শনিবার ডেনমার্ক গেছেন। তিনি ডেনিশ সরকারের আমন্ত্রণে এ সফর করছেন।

শিল্পমন্ত্রী সেখানে আন্তর্জাতিক মানের পানি পরিশোধনাগার পরিদর্শন করবেন।

শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে শিল্পমন্ত্রী ডেনমার্কের কর্মসংস্থানমন্ত্রী জন নিরগার্ড লেসেন, বাণিজ্য ও কৌশল বিষয়ক স্টেট সেক্রেটারি লার্স থিউজেন, সেন্টার ফর গ্লোবাল পলিটিক্স অ্যান্ড সিকিউরিটির প্রধান চারলট স্লেন্টের সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন।

শিল্পমন্ত্রী ডেনমার্কের বিশ্বখ্যাত সার, পেট্রো-কেমিক্যাল ও জ্বালানি প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান হালদর টপসোর প্রধান কার্যালয় পরিদর্শন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

আগামী ৮ অক্টোবর শিল্পমন্ত্রী দেশে ফিরবেন।

জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার প্রথম মাজারে চট্টগ্রাম মহানগর বিএনপির শ্রদ্ধা

ডেনমার্ক গেছেন শিল্পমন্ত্রী

আপডেট সময় : ১০:৫৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০১৫