ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাকরিজীবীদের নতুন সুবিধা, মিলবে মোবাইল বিল ও সন্তান ভাতা

নবম জাতীয় বেতনস্কেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন দুটি সুবিধা যুক্ত হচ্ছে। এর আওতায় সব সরকারি চাকরিজীবী মোবাইল বিল পাবেন। পাশাপাশি প্রতিবন্ধী সন্তান থাকা কর্মকর্তা-কর্মচারীরা প্রত্যেক সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা করে বিশেষ ভাতা পাবেন।

সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত জাতীয় বেতনস্কেল ২০২৬ বা নবম পে-স্কেল অনুমোদন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি নতুন এসব সুবিধার কথা জানান।

নতুন বেতন কাঠামোয় প্রথমবারের মতো সরকারি চাকরিজীবীদের প্রতিবন্ধী সন্তানের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা রাখা হয়েছে। কোনো কর্মকর্তা-কর্মচারীর এক বা একাধিক প্রতিবন্ধী সন্তান থাকলে প্রত্যেক সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।

এ ছাড়া সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য মোবাইল বিলের সুবিধাও রাখা হয়েছে। অর্থাৎ নির্ধারিত নিয়ম অনুযায়ী ১ম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীরা মোবাইল ব্যবহারের জন্য আর্থিক সুবিধা পাবেন।

নবম পে-স্কেল একবারে পুরোপুরি কার্যকর করা হবে না। সরকারের আর্থিক সক্ষমতা ও সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় মূল বেতন ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে তিন ধাপে মূল বেতন কার্যকর করার পরিকল্পনা রয়েছে। তবে নতুন বেতন কাঠামোর বিভিন্ন ভাতা একযোগে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

অনুমোদিত কাঠামো অনুযায়ী, ২০তম গ্রেডে মূল বেতন ২০ হাজার টাকা এবং ১ম গ্রেডে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন বেতন কাঠামোয় মূল বেতন সর্বনিম্ন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভারতে পালানোর সময় আখাউড়ায় ইমিগ্রেশনে বৈষম্য বিরোধী আন্দোলনে দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সরকারি চাকরিজীবীদের নতুন সুবিধা, মিলবে মোবাইল বিল ও সন্তান ভাতা

আপডেট সময় : ০২:০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬