ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুই দশক পর আবার এক ফ্রেমে রানি ও অভিষেক

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • 8
শাহরুখ খান অভিনীত চলচ্চিত্র ‘কিং’ ঘিরে দর্শক ও অনুরাগীদের মাঝে আগ্রহ তুঙ্গে। এই ছবিতে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর ও জ্যাকি শ্রফের পাশাপাশি অভিনয় করছেন রানি মুখার্জি ও অভিষেক বচ্চন।

সম্প্রতি জানা গেছে, দীর্ঘ ১৯ বছর পর এই ছবির মাধ্যমেই আবার জুটি হিসেবে পর্দায় ফিরতে পারেন রানি ও অভিষেক। 

শুধু তা-ই নয়, এই ছবির মাধ্যমে ২০ বছর পর আবার একসঙ্গে কাজ করছেন শাহরুখ খান ও রানি মুখার্জি। এর আগে ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘কাভি আলবিদা না কেহনা’ ছবিতে তাদের শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল, যেখানে অভিষেক বচ্চনও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন। আগে গুঞ্জন উঠেছিল যে ছবিতে সুহানা খানের মায়ের চরিত্রে অভিনয় করবেন রানি, তবে নতুন খবরে তাদের পুরনো রসায়ন নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

যদিও ছবিটির প্রযোজক বা পরিচালকের পক্ষ থেকে এসব খবরের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। 

ছবিটি ২০২৬ সালের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে এর ঠিক এক সপ্তাহ আগে, ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ মুক্তি পাওয়ার কথা থাকায় ‘কিং’-এর মুক্তির তারিখ পিছিয়ে যেতে পারে বলেও গুঞ্জন রয়েছে। তবে এখন পর্যন্ত মুক্তির সময়সূচিতে কোনো পরিবর্তনের আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

মিথ্যা সংবাদের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

দুই দশক পর আবার এক ফ্রেমে রানি ও অভিষেক

আপডেট সময় : ০১:৪৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬