জনসচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে টাঙ্গাইলে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগ, জনসচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়; ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সবার সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ করা সম্ভব।
সভায় সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর সহযোগিতা করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
সুজন কুমার দাস টাঙ্গাইল প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে 


















