ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ধামইরহাটে পুলিশের অভিযানে ৭৫ লিটার চোলাইমদ তৈরির উপকরণসহ নারী গ্রেফতার

নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৫ লিটার চোলাইমদ তৈরির উপকরণ (ওয়াস)সহ অনিতা পাহান (৪৬) নামে এক নারীকে গ্রেফতার করেছে ধামইরহাট থানা পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ধামইরহাট পৌরসভার হাটনগর গ্রামের তার নিজ বসতবাড়িতে অভিযানটি পরিচালনা করা হয়।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। এ সময় চোলাইমদ তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ৭৫ লিটার চোলাইমদ তৈরির উপকরণ (ওয়াস) উদ্ধার করা হয় এবং অনিতা পাহানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

জয়পুরহাটের পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

ধামইরহাটে পুলিশের অভিযানে ৭৫ লিটার চোলাইমদ তৈরির উপকরণসহ নারী গ্রেফতার

আপডেট সময় : ১২:০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬