ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ পিতা-পুত্র গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে এলাকা থেকে পিতা রাসেল বেপারী(৪৪) ও পুত্র জুয়েল বেপারী(২৪) নামে দুই সন্ত্রাসীকে দুইটি দেশীয় পাইপ গান,দুইটি চাপাতি ও একটি রামদাসহ গ্রেফতার করা হয়েছে । গতকাল ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোরে রূপগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার মৃত জহির আলী ব্যাপারীর ছেলে রাসেল বেপারী ও রাসেল ব্যাপারীর ছেলে জুয়েল বেপারী।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করবে মর্মে পুলিশের কাছে খবর আসে। পরে রূপগঞ্জ থানার একদল পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে গ্রেফতার করে।এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ পিতা-পুত্র গ্রেফতার

রূপগঞ্জে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ পিতা-পুত্র গ্রেফতার

আপডেট সময় : ০৪:৪১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬