ঢাকা ১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় দুলাল দেব (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের চাকলাপুঞ্জি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল দেব মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের পানিহাতা গ্রামের মৃত মনমোহন দেবের ছেলে। তিনি মনতলা বাজারের ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়,বৃহস্পতিবার দুপুরে দুলাল দেব মনতলা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে চুনারুঘাটের মুরারবন্দে হযরত সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে চাকলাপুঞ্জি এলাকায় সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই দুলাল দেব নিহত হন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি কিংবা চালকের অসাবধানতার কারণে সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুর জেলা প্রশাসন কর্তৃক বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে

সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

আপডেট সময় : ১০:৩৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬