বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত নারী উপজেলার ৮ নম্বর সোনাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসার কেরানী বাড়ির বাসিন্দা। তার স্বামী প্রবাসী সোহাগ।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির দরজার সামনে দিয়ে হাঁটার সময় একটি সাপ তাকে কামড় দেয়। পরে স্বজনরা তাকে দ্রুত হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্দেশ্যে রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই ফায়ার সার্ভিস অফিসের সামনে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমার জানাজার নামাজ আজ বিকেল ৫টায় চরচেংগা পোলের গোডার মসজিদের সামনে অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
মোঃ হাসান লক্ষীপুর জেলা প্রতিনিধি। 


















