শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নীলফামারীতে গুণী ব্যক্তি ও সৃজনশীল সাংস্কৃতিক সংগঠনকে সম্মাননা দিয়েছে জেলা শিল্পকলা একাডেমি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গুণী ব্যক্তি ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক মোস্তফা প্রধান হক বাচ্চু, জেলা শিল্পকলা একাডেমির সিনিয়র প্রশিক্ষক তাসনিম ফৌজিয়া ওপেল, জেলা জাসাসের আহ্বায়ক আসলাম হায়াত মিল্টন, সাংবাদিক হাসান রাব্বি প্রধান ও নূর আলমসহ অনেকে।
জেলা কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম রিমু বলেন, শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জেলার গুণী ব্যক্তি ও সৃজনশীল সাংস্কৃতিক সংগঠনগুলোকে এ সম্মাননা দেওয়া হয়েছে। এ ধরনের আয়োজন শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে আরও উৎসাহিত করবে এবং নতুন প্রজন্মকে সংস্কৃতিচর্চায় সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করবে।
বক্তারা বলেন, একটি সমাজের মনন, মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গুণী ব্যক্তি ও সাংস্কৃতিক সংগঠনকে সম্মাননা প্রদানের মাধ্যমে সংস্কৃতিচর্চা আরও সমৃদ্ধ হবে।
মোঃ মোকলেছুর রহমান নীলফামারী প্রতিনিধি, 


















