ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী আন্দোলন দশমিনা উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: পুনরায় সভাপতি ইব্রাহিম খলিল ও সেক্রেটারি রুহুল আমিন

আজ ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার বিকাল ৩টায় দশমিনা উপজেলা অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ দশমিনা উপজেলা শাখার শুরা অধিবেশন ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

​উপজেলা সভাপতি হাফেজ মাওলানা মোঃ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা রুহুল আমিন রুহানির সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা কাজী গোলাম সরোয়ার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা আর আই এম অহিদুজ্জামান।

​প্রধান অতিথির বক্তব্য:
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “যাঁরা ধারণা করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনের পরে নাই হয়ে গেছে, আজকের দশমিনা উপজেলার সম্মেলন তাঁদের ধারণা পাল্টে দিবে ইনশাআল্লাহ।”

পীর সাহেব চরমোনাই হুজুরের নেতৃত্বে দশমিনা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

​বিশেষ অতিথির বক্তব্য:
বিশেষ অতিথির বক্তব্যে জেলা সেক্রেটারি মাওলানা আর আই এম অহিদুজ্জামান বলেন, “আমরা পদের জন্য কাজ করি না, আমরা ইসলামের জন্য কাজ করি।

আমাদের মুরুব্বিরা যে পরামর্শ দেবেন, আমরা তা মেনে সামনে পথ চলব।”

​অন্যান্য অতিথিবৃন্দ:
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা যুগ্ম সম্পাদক মোঃ জাহিদ হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মাস্টার মোঃ সিদ্দিকুর রহমান, সদস্য মাসুদুল হাসান নুরী, জেলা আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ শাহজামাল, শ্রমিক আন্দোলনের সভাপতি মোঃ জাকির হোসেন, শিক্ষক ফোরামের সভাপতি মাওলানা নজরুল ইসলাম, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা আফজাল হোসেন, যুব আন্দোলনের সভাপতি বাসির ইসলাম বাচ্চু এবং ছাত্র আন্দোলনের সভাপতি আবু বকর সিদ্দিক প্রমুখ।

​নতুন কমিটি ঘোষণা:
সম্মেলনের শেষ পর্যায়ে প্রধান অতিথি বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরবর্তীতে ২০২৭-২০২৮ সেশনের জন্য হাফেজ মাওলানা মোঃ ইব্রাহিম খলিল-কে সভাপতি এবং মাওলানা রুহুল আমিন রুহানি-কে সেক্রেটারি করে নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়।

জনপ্রিয় সংবাদ

গোপালপুরের হাদিরা ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা

ইসলামী আন্দোলন দশমিনা উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: পুনরায় সভাপতি ইব্রাহিম খলিল ও সেক্রেটারি রুহুল আমিন

আপডেট সময় : ০৮:৫১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬