ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশীয় অর্থায়নেই সম্পন্ন হবে পদ্মা ব্যারেজ, রাজবাড়ীতে পানি সম্পদ মন্ত্রী

পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধন ঘোষণা করবেন, প্রধান মন্ত্রী তারেক রহমান। দেশীয় অর্থায়নে সম্পূর্ণ কাজ বাস্তবায়ন করা হবে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর পদ্মা নদীর চরে প্রকল্প এলাকা পরিদর্শনে এসে এসব কথা বলেন মন্ত্রী।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী আরও বলেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে ২৪ জেলার মানুষ এর সুফল ভোগ করবে। এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হবে, মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, কৃষি কাজে বিপ্লব ঘটবে। দেশ অর্থনীতিতে সমৃদ্ধি অর্জন করবে।

তিনিও আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, ২০০৪ সালে এই প্রকল্পের সমীক্ষা করেছিলেন। দীর্ঘদিন পর হলেও ২০২৬ সালে এই প্রকল্প একনেকে পাশ হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পদ্মা ব‍্যারেজ প্রকল্প এখন বাস্তবায়নের পথে।

তিনি আরও বলেছেন, সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের খাল খনন প্রকল্প আমরা শুরু করেছি।নির্বাচনী ইশতেহার অনুযায়ী এখন পর্যন্ত সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃ খনন করা হয়েছে।

এসময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন-অর-রশিদ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

গোপালপুরের হাদিরা ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা

দেশীয় অর্থায়নেই সম্পন্ন হবে পদ্মা ব্যারেজ, রাজবাড়ীতে পানি সম্পদ মন্ত্রী

আপডেট সময় : ০৮:৫৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬