ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশব্যাপী ৩ মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযানের উদ্বোধন, বরগুনায় কর্মসূচি পালন

প্রধানমন্ত্রীর অনুশাসনে দেশব্যাপী শুরু হলো জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩ মাসব্যাপী এ বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ৩ মাস ধরে সারাদেশে এ অভিযান চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সকল সিটি করপোরেশনের প্রশাসক, ৬৪ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, ৫০৩ উপজেলার ইউএনওসহ সংশ্লিষ্ট অংশীজনরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়ালি যুক্ত হন জেলার সকল দপ্তরের প্রধান ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা। এ সময় তারা বরগুনা জেলায় ৩ মাসব্যাপী এ অভিযান সফলভাবে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বরগুনায় সকল সরকারি-বেসরকারি দপ্তর, এনজিও, গণমাধ্যম ও স্বেচ্ছাসেবক দলের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়।

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ গফরগাঁয়ে জমে উঠেছে স্থানীয় সরকার নির্বাচনী হাওয়ায়

দেশব্যাপী ৩ মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযানের উদ্বোধন, বরগুনায় কর্মসূচি পালন

আপডেট সময় : ০৭:৩১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬