কুষ্টিয়ার ভেড়ামারা থানাধীন কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্প এর আয়োজনে কুচিয়ামোড়া বাজারের সব শ্রেণীর মানুষদের নিয়ে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন, যৌতুক, বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান ।
প্রধান অতিথির বক্তব্যে থানার অফিসার ইনচার্জ বলেন, পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রত্যেকটি ইউনিয়নে একজন উপ-পুলিশ পরিদর্শক পদমর্যাদার অফিসারকে বিট অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। আপনারা পুলিশকে তথ্য দিন, আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। মাদক, জুয়া, বাল্যবিবাহ, মুক্ত সমাজ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ ।
এসময় উপস্থিত ছিলেন কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের আইসি মোঃ আব্দুস সালাম, বিজেএম ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আসলাম উদ্দিন সহ বাজার কমিটির সভাপতি, সেক্রেটারি, জনপ্রতিনিধি, সাংবাদিক ও থানা পুলিশের কর্মকর্তাগণ
এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, ব্যূরো চীফ, দক্ষিণাঞ্চল 


















