ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনগরের মোকামবাজারে মাদকবিরোধী অভিযান, চারজনের কারাদণ্ড ও অর্থদণ্ড সহ গ্রেফতার ৫

‎মৌলভীবাজারের রাজনগর উপজেলার ১ নং ফতেপুর ইউনিয়নের মোকামবাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযানে আরও একজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় সোপর্দ করা হয়েছে।

‎রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে মোকামবাজার এলাকায় স্থানীয় সচেতন মহল ও যুবসমাজের সদস্যরা কয়েকজনকে আটক করে পুলিশকে খবর দেন। পরে বিষয়টি রাজনগর উপজেলা প্রশাসনকে জানানো হলে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল শিকদার, রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী এবং এসআই আমির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।

‎পরে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্য, একটি চাকু, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের কাছ থেকে কালো রঙের একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল এবং একটি টমটম অটোরিকশা জব্দ করা হয়। এছাড়া একজনের কাছে অনলাইন জুয়া সংক্রান্ত অ্যাপ পাওয়ায় তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সোপর্দ করা হয়।

‎মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্তরা হলেন—
‎আনকার মিয়া (৪৫), পিতা—হাজী নূর মিয়া, ঠিকানা—মেদিনীমহল। তাকে এক বছরের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

‎জাবের আহমেদ (৩৪), পিতা—তোতা মিয়া, ঠিকানা—পশ্চিম রোকনপুর, ওসমানীনগর। তাকে ছয় মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

‎মো. তাহের রাব্বি (২২), পিতা—এলই মিয়া, ঠিকানা—কেশরপাড়া, উত্তরভাগ। তাকে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

‎আলী আহসান (২২), পিতা—জমিরউদ্দীন, ঠিকানা—কান্দিগাঁও। তাকে তিন মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

‎এ ছাড়া শাজাহান, পিতা মৃত ইয়াকুব আলী ,সাং
‎ওয়ারা,বর্তমান ঠিকানা মেদিনীমহল সামাদ মিয়ার বাড়ি
‎থানা, ইটনা কিশোরগঞ্জ কে অনলাইন জুয়া সংক্রান্ত অ্যাপ পাওয়ায়
‎জুয়া আইন প্রতিরোধ ২০২৬ আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।

‎অভিযানের সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি, সচেতন মহল, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা। অভিযানের পর স্থানীয় সচেতন মহলের মধ্যে স্বস্তি  দেখা দেয়।

‎রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল শিকদার বলেন, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। বিশেষ করে ইয়াবার মতো মাদক এবং অনলাইন জুয়ার কারণে তরুণ সমাজের একটি অংশ নানা অপরাধ ও সামাজিক অবক্ষয়ের দিকে যাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

‎তিনি আরও বলেন, এলাকার যুবসমাজ, সচেতন নাগরিক এবং ও জনপ্রতিনিধিরা  সম্মিলিতভাবে এগিয়ে এলে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আরও কার্যকরভাবে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।

‎স্থানীয়দের অভিযোগ, মাদক ও অনলাইন জুয়ার বিস্তারের কারণে অনেক তরুণ বিপথগামী হচ্ছে। একই সঙ্গে কিশোরদের মধ্যে বিভিন্ন ধরনের অপরাধপ্রবণতাও বাড়ছে। এসব বিষয়ে সরকারের কঠোর নির্দেশনা অনুযায়ী মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

‎অভিযানের ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন মহল ইউএনও, রাজনগর থানা পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনকে অভিনন্দন  জানান।

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বিভিন্ন ফার্মেসির দোকানে অভিযান

রাজনগরের মোকামবাজারে মাদকবিরোধী অভিযান, চারজনের কারাদণ্ড ও অর্থদণ্ড সহ গ্রেফতার ৫

আপডেট সময় : ০৬:২৯:১২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬