ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎মির্জাপুরে লাখো মানুষের ঢলে নৌকা বাইচ অনুষ্ঠিত

‎
‎
‎টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২৬) বিকেলে উপজেলার লতিফপুর ইউনিয়নের বান্দরমারা গ্রামে অবস্থিত বংশাই নদীতে এই আয়োজন করা হয়। গ্রামবাংলার চিরচেনা এই আয়োজনকে ঘিরে নদীর দুই পাড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ। নৌকা বাইচ দেখতে বিভিন্ন এলাকা থেকে নারী, পুরুষ ও শিশুসহ নানা বয়সী মানুষের ঢল নামে।
‎নির্ধারিত সময়ে বিভিন্ন দল সুসজ্জিত নৌকা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। মাঝিদের বৈঠার ছন্দে দ্রুতগতিতে ছুটে চলে নৌকা। এ সময় নদীর পাড় থেকে দর্শনার্থীরা করতালি ও উচ্ছ্বাসের মাধ্যমে প্রতিযোগীদের উৎসাহ দেন।
‎নৌকা বাইচকে কেন্দ্র করে নদীর দুই তীরে বসে ছোট-বড় নানা ধরনের দোকানপাট। স্থানীয় ব্যবসায়ীরাও এতে বেচাকেনার সুযোগ পান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।
‎স্থানীয় বাসিন্দারা বলেন, নৌকা বাইচ আমাদের গ্রামীণ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিন পর এমন আয়োজন হওয়ায় এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
‎আয়োজন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ঐতিহ্যবাহী নৌকা বাইচকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।
‎এতে স্থানীয় সরকার বিভাগ বিষয়ক সম্পাদক উপজেলা বিএনপি’র মো. মোশারফ হোসেন এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট আব্দুর রউফ (ভারপ্রাপ্ত) সভাপতি উপজেলা বিএনপি, বিশেষ বক্তা খন্দকার আনোয়ার পারভেজ শাহ-আলম সিনিয়র যুগ্ম-সম্পাদক উপজেলা বিএনপি, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আলী আজম সিদ্দিকী, বিশেষ অতিথি আলী হোসেন রনি চেয়ারম্যান লতিফপুর ইউনিয়ন পরিষদ ও উপজেলা বিএনপি’র সদস্য, আজিজ রেজা চেয়ারম্যান তরফপুর ইউনিয়ন পরিষদ সহ অন্যান্যরা।

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ড

‎মির্জাপুরে লাখো মানুষের ঢলে নৌকা বাইচ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:২৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬