ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​রূপগঞ্জে ‘শান্তির পথ ফাউন্ডেশন’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ: এতিম ও অসহায়দের কল্যাণে নতুন উদ্যোগ

“মানব সেবাই আমাদের একমাত্র লক্ষ্য”—এই স্লোগানকে ধারণ করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বীর হাটাব এলাকায় আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘শান্তির পথ ফাউন্ডেশন’।

​শনিবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর বীর হাটাব ওয়াকফ মাঠ সংলগ্ন কার্যালয়ে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
​শান্তির পথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল্লাহ আল নিরবের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় (সউদী আরব) থেকে বি.এ. (অনার্স) ও এম.এ. ডিগ্রিপ্রাপ্ত এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জস্থ আল-জামি’আহ আস-সালাফিয়্যাহ-এর প্রিন্সিপাল শায়খ আব্দুল আলিম মাদানী।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব জাকির হোসেন। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আল-জামি’আহ আস-সালাফিয়্যাহ-এর শিক্ষক সাইদুর রহমান।
​এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তিন মেম্বার পদপ্রার্থী— যথাক্রমে জাহিদ রাজ (খোকন), মাহবুবুর রহমান এবং জাকির হাসান।

​জানা যায়, আনুষ্ঠানিক উদ্বোধনের পূর্বে ২০২৬ সালের জানুয়ারি মাস থেকেই সংগঠনটি তাদের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শুরুতে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে একজন এতিম শিক্ষার্থীর পড়াশোনার দায়িত্ব গ্রহণের মাধ্যমে তাদের পথচলা শুরু হয়। পর্যায়ক্রমে আরও দুজনসহ মোট তিনজন এতিম শিক্ষার্থী এবং একটি অসহায় এতিম পরিবারের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছে ফাউন্ডেশনটি।

​ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল নিরব জানান, এতিম শিক্ষার্থীদের সুশিক্ষার ব্যবস্থা করা এবং সমাজের অসহায়-দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য। পাশাপাশি একটি মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে তারা বদ্ধপরিকর।

​ভবিষ্যৎ ও চলমান কার্যক্রমের অংশ হিসেবে সংগঠনটি নিয়মিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির পাশাপাশি এলাকার অকেজো সরকারি সোলার লাইটগুলো নিজস্ব উদ্যোগে মেরামতের পদক্ষেপ গ্রহণ করেছে। সমাজকল্যাণমূলক এই উদ্যোগটি ইতোমধ্যে স্থানীয় সুধীমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকসহ আটক, যুবকের ৬ মাসের কারাদণ্ড

​রূপগঞ্জে ‘শান্তির পথ ফাউন্ডেশন’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ: এতিম ও অসহায়দের কল্যাণে নতুন উদ্যোগ

আপডেট সময় : ১২:৪৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬