ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​ফতেহাবাদকে মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয়ে দেবিদ্বারে মতবিনিময় ও সৌহার্দ্য সভা

কুমিল্লার দেবিদ্বার সদরে বসবাসরত ৬নং ফতেহাবাদ ইউনিয়নের বাসিন্দাদের নিয়ে এক বিশেষ ‘মতবিনিময় ও সৌহার্দ্য সভা’ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নের মাধ্যমে দেবিদ্বার থানাধীন ৬ নং ফতেহাবাদ ইউনিয়নকে একটি ‘মডেল ইউনিয়ন’-এ রূপান্তরের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

​গত ২০ সেপ্টেম্বর (২০২৬) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দেবিদ্বারের ‘দি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ’ প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। জন্মভূমির কল্যাণ ও পারস্পরিক ঐক্যের মেলবন্ধন দৃঢ় করার আহ্বানে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মা-মণি জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং সভার আহ্বায়ক মো. তাজুল ইসলাম সরকার। সাবলীল সঞ্চালনায় ছিলেন মু. শরীফুল ইসলাম সরকার।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন দেবিদ্বার পৌরসভা জামায়াতের আমীর ফেরদৌস আহমেদ।
​এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ক্বারী ওয়ালিউল্লাহ সরকার, দেবিদ্বার পৌরসভা জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. গোলাম জিলানী ও মো. বিল্লাল হোসাইন, দেবিদ্বার উপজেলা উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ হোসাইন, ফতেহাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত আমীর আবু ইউছুফ মেম্বার এবং মো. ফখরুল ইসলাম (মোশারফ)। দেবিদ্বার সদরে বসবাসরত ফতেহাবাদ ইউনিয়নের বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গও এসময় উপস্থিত ছিলেন।

​সভায় ফতেহাবাদ ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি রক্ষা, শিক্ষা-সংস্কৃতির প্রসার এবং জনকল্যাণমূলক নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। “আসুন, সবাই মিলে একসাথে বসি, ভাবি এবং আমাদের প্রিয় ফতেহাবাদকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাই”—এই স্লোগানকে সামনে রেখে উপস্থিত বক্তারা সম্মিলিত উদ্যোগ ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ফতেহাবাদকে একটি সুন্দর, সমৃদ্ধ ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ড

​ফতেহাবাদকে মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয়ে দেবিদ্বারে মতবিনিময় ও সৌহার্দ্য সভা

আপডেট সময় : ১১:৩১:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬