ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের নগরকান্দায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অপরাধে যুবকের ১০ বছরের সশ্রম কারাদণ্ড

ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছাত্রীকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অপরাধে মিরাজ শেখ (৩৫) নামের এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত মিরাজ শেখ নগরকান্দা উপজেলার বাসিন্দা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামিমা পারভীন জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে তাকে আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ আগস্ট দুপুরে ভুক্তভোগী শিশুটি আসামি মিরাজ শেখের বাড়ির সামনে খেলাধুলা করছিল। এ সময় তাকে মিষ্টি বা বিভিন্ন প্রলোভন দেখিয়ে কৌশলে নিজের ঘরে ডেকে নেন মিরাজ। এরপর শিশুটির অনিচ্ছা সত্ত্বেও তাকে ধর্ষণের চেষ্টা চালানো হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান অভিযুক্ত মিরাজ শেখকে একক আসামি করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও আনুষঙ্গিক প্রমাণাদি পর্যালোচনা শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, “আসামির বিরুদ্ধে অভিযোগ আমরা আদালতে শতভাগ প্রমাণ করতে পেরেছি। এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং রাষ্ট্রপক্ষ সম্পূর্ণ সন্তুষ্ট।”

রায় ঘোষণার সময় আসামি মিরাজ শেখ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় প্রদান শেষে তাকে কড়া পুলিশি পাহারায় ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকসহ আটক, যুবকের ৬ মাসের কারাদণ্ড

ফরিদপুরের নগরকান্দায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অপরাধে যুবকের ১০ বছরের সশ্রম কারাদণ্ড

আপডেট সময় : ০৮:৩৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬