ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গুনিয়ায় গাছের সঙ্গে ঝুলে দিনমজুরের মৃত্যু

: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গলাছিপা এলাকায় গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আবু তায়েফ (৩৭) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে স্থানীয় বটতলী টিলার একটি নির্জন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার সকালে আবু তায়েফ পার্শ্ববর্তী একটি ইটভাটায় দিনমজুরের কাজে যান। দুপুরে কাজের বিরতির সময় তিনি পাশের বটতলী টিলার নির্জন এলাকায় যান। পরে সেখানে একটি জামগাছের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা।
আবু তায়েফ দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গলাছিপা গ্রামের মৃত মুক্তুল হোসেনের ছেলে। তিনি স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে বসবাস করতেন।
খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকসহ আটক, যুবকের ৬ মাসের কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় গাছের সঙ্গে ঝুলে দিনমজুরের মৃত্যু

আপডেট সময় : ০২:৩১:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬