ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা এবং মোটরসাইকেলসহ ইস্কাপ সিরাপ জব্দ :

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোড়কমন্ডল ও বনচৌকি বিওপির টহলদল পৃথক ০২টি বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজা এবং মোটরসাইকেলসহ ইস্কাপ সিরাপ জব্দ করেছে।

বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারিরা সীমান্ত দিয়ে বিভিন্ন প্রকার মাদক চোরাচালানের চেষ্টা করবে। এরই পরিপ্রেক্ষিতে ০৪ অক্টোবর ২০২৬ তারিখ রাত ০১:১৫ ঘটিকায় গোড়কমন্ডল বিওপির আওতাধীন গোড়কমন্ডল শয়তানের মোড় (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে বিজিবি টহলদলের সদস্যরা সন্দেহজনক ব্যক্তিদের আসতে দেখে তাদের গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে চোরাকারবারিরা বহনকৃত মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২১ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

এছাড়াও, ০৪ অক্টোবর ২০২৬ তারিখ রাত ০৯:৩০ ঘটিকায় বনচৌকি বিওপির আওতাধীন ভেলাগুড়ি (থানা-হাতীবান্ধা, জেলা-লালমনিরহাট) নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনাকালীন সন্দেহজনক ব্যক্তিকে মোটরসাইকেলযোগে আসতে দেখে থামার সংকেত দিলে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে ভারতীয় ইস্কাপ সিরাপ ৭২ বোতলসহ মাদকদ্রব্য বহনে ব্যবহৃত ০১টি (এপাসি ১৬০ সিসি) মোটরসাইকেল জব্দ করতে সক্ষম হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় গাঁজা ২১ কেজি, যার সিজার মূল্য ৭৩,৫০০ টাকা ও ৭২ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, যার সিজার মূল্য ২৮,৮০০ এবং মোটরসাইকেল ০১ টি, যার সিজার মূল্য ১,৮৫,০০০/- টাকাসহ জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ২,৮৭,৩০০ (দুই লক্ষ সাতাশি হাজার তিনশত) টাকা। এছাড়াও, মাদক চোরাচালান চক্রের সঙ্গে সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাসমূহে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও চোরাচালান ও মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

মোঃ হারুন অর রশীদ লালমনিরহাট

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকসহ আটক, যুবকের ৬ মাসের কারাদণ্ড

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা এবং মোটরসাইকেলসহ ইস্কাপ সিরাপ জব্দ :

আপডেট সময় : ১২:৩২:৩১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬