শিল্পের প্রসার ও আজীবন সদস্য তৈরির লক্ষ্য নিয়ে গাইবান্ধায় জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ‘ব্যবসায়ী সমাবেশ-২০২৬’। আজ ৭ অক্টোবর ২০২৬, বুধবার সকাল ৯.৩০ টায় জেলা শহরের মধ্যপাড়ায় অবস্থিত এম.এন কনভেনশন হলে এই সমাবেশের আয়োজন করা হয়। ‘ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ (IBWF) গাইবান্ধা জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।
আই.বি.ডব্লিউ.এফ গাইবান্ধা জেলা শাখার সভাপতি জনাব মো: ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো: আব্দুল করিম এম.পি।
সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আই.বি.ডব্লিউ.এফ-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম। তিনি বলেন, “দেশের অর্থনৈতিক উন্নয়ন, নতুন উদ্যোক্তা তৈরি এবং শিল্পের টেকসই প্রসারে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। এই সংগঠন ব্যবসায়ীদের কল্যাণে এবং একটি মজবুত অর্থনৈতিক কাঠামো গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মো: আনোয়ারুল ইসলাম রাজু, কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রশিক্ষণ সম্পাদক মো: সেলিম রেজা, রংপুর জোনের সভাপতি মো: আনোয়ারুল ইসলাম গাইবান্ধা জেলা শাখার উপদেষ্টা
বিশিষ্ট চিকিৎসক মোঃ আব্দুর রহিম,
মুহাম্মদ খায়রুল আমিন,
নাসিব গাইবান্ধা জেলা সভাপতি ইঞ্জি. মোঃ আমজাদ হোসেন।
সমাবেশটি সফল করতে এবং সার্বিক ব্যবস্থাপনায় মূল ভূমিকা পালন করেন সংগঠনের জেলা সেক্রেটারি মীর্জা শহিদুল ইসলাম মুরাদ । অনুষ্ঠানে জেলার নামী-দামী ব্যবসায়ী এবং তরুণ উদ্যোক্তারা অংশ নেন। বক্তারা ব্যবসায়ের প্রসারে বিভিন্ন দিক-নির্দেশনামূলক আলোচনা করেন এবং নতুন আজীবন সদস্য সংগ্রহের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
মোঃইসমাইল সিরাজী
গাইবান্ধা
(মোঃইসমাইল সিরাজী) গাইবান্ধা প্রতিনিধি: 



















