ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারায় সোয়া ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও জব্দকৃত জাল হার্ডিং ব্রিজের নিচে ধ্বংস

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী গতকাল রবিবার সারাদিন পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান এই অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রাকৃতিক মৎস্য সম্পদ ধ্বংসকারী ৩২ টি (আনুমনিক মূল্য ২,২৪,০০০ টাকা) নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয় এবং জব্দকৃত জাল হার্ডিং ব্রিজের নিচে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় নৌপুলিশের এসআই সফি উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স ও উপজেলা মৎস্য অফিসের কর্মচারীগণ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান জানান, এবছর ০৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর -২০২৬ মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হচ্ছে। মা ইলিশ রক্ষায় এ অভিযান আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে বলে তিনি জানান।

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ড

ভেড়ামারায় সোয়া ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও জব্দকৃত জাল হার্ডিং ব্রিজের নিচে ধ্বংস

আপডেট সময় : ০৮:০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬