ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“শিশুবিয়ে আর নয়—কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমি, টাঙ্গাইলের আয়োজনে দিবসটি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জনাব আবু সাঈদ।

আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং তাদের শিক্ষা, নিরাপত্তা ও সুস্থ বিকাশের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় কন্যাশিশুর জন্য বৈষম্যহীন, নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষার প্রসার এবং তাদের সম্ভাবনার পূর্ণ বিকাশ নিশ্চিত করার মধ্য দিয়ে একটি সমতাভিত্তিক সমাজ গড়ে তোলার প্রত্যয় নিয়ে দিবসটি উদযাপিত হয়।

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকসহ আটক, যুবকের ৬ মাসের কারাদণ্ড

টাঙ্গাইলে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৩০:৫২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬