শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের হিন্দু শ্রমিকদের মাঝে অনুদান প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে অনুদান প্রদান করেন টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ শ্রমিকদের সঙ্গে ভাগাভাগি করে নিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়। এর মাধ্যমে শ্রমিকদের পাশে দাঁড়ানোর পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হয়।
ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এ ধরনের উদ্যোগ সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
ধনবাড়ী প্রতিনিধি: সুজন কুমার দাস 



















