গ্রামীণ ক্রীড়া সংস্কৃতির পুনরুজ্জীবিত এবং যুবসমাজকে মাদকমুক্ত সুন্দর পরিবেশ উপহার দিতে উলিপুরের আমিন বাজারে অনুষ্ঠিত হলো জমকালো হাডুডু খেলা। এই হাডুডু খেলায় মোট ১৬টি দল অংশ গ্রহন করবেন।
বৃহস্পতিবার ১৮ অক্টোবর,২০২৬ইং রাত ৯.০০ ঘটিকার সময় প্রথম রাউন্ডের ৫ম খেলাটি কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের আমিন বাজার এলাকায় আমিন বাজার বণিক সমিতির উদ্যোগে এই হাডুডু খেলার প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল উলিপুর উপজেলা শাখার সাবেক সম্পাদক, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা, জনাব মোঃ আফতাব উদ্দিন মন্ডল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বুড়াবুড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সভাপতি জনাব মোঃ আব্দুল মজিদ ও জনাব মোঃ মাহফুজার রহমান মাছুম।
উক্ত আমিন বাজার হাডুডু খেলায় প্রধান পৃষ্ঠপোষকতা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল উলিপুর উপজেলা শাখার আহবায়ক কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক আলহাজ্ব মোঃ সহিদুর রহমান আরও উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা জনাব মোঃ ইসহাক আলী ও আমিনবাজার বনিক সমিতির সভাপতি জনাব মোঃ জাহিদ হাসান।
অদ্যকার খেলায় সভাপতিত্বে করেন বিশিষ্ট কাপড় ব্যবসায়ী, জনাব মোঃ ওয়াজেদ আলী।
অদ্যকার খেলায় আলোর দিশারী স্পোটিং ক্লাব,পত্রনবিশ ও ঠুটিয়ার পার স্পোটিং ক্লাব অংশ গ্রহন করেন।রাতের আলোর রোশনাই আর স্থানীয় দর্শকদের তুমুল করতালির মধ্য দিয়ে পুরো এলাকা যেন এক প্রাণবন্ত উৎসবে রূপ নেয়। এই প্রানবন্ত হাডুডু খেলায় ঠুটিয়ার পার মাসুম স্পোটিং ক্লাব-৩ ও আলোর দিশারী স্পোটিং ক্লাব, পত্রনবিশ -০ পয়েন্ট পেয়েছেন।
আমাদের লোকজ ঐতিহ্য রক্ষা এবং সুস্থ বিনোদনের এমন চমৎকার আয়োজন করার জন্য আমিন বাজার বণিক সমিতিকে আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা।
মোঃ রেজাউল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টার 



















