ঢাকা ০১:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সম্প্রীতি ও নিরাপত্তার বার্তা নিয়ে কুড়িগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও বিএনপি নেতারা

শারদীয় দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, আনন্দমুখর ও সম্প্রীতির উৎসবে পরিণত করতে কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথসহ জেলা বিএনপির শীর্ষ নেতারা।
রোববার (১৮ অক্টোবর) পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব।
এ সময় তাঁরা পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। তাঁরা শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা, পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থান নিশ্চিত করার মধ্য দিয়ে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক,এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
শারদীয় দুর্গোৎসব সবার জীবনে বয়ে আনুক আনন্দ, শান্তি ও কল্যাণ। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধে গড়ে উঠুক অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ।

জনপ্রিয় সংবাদ

আদর্শ শিক্ষক ও সরকারি কমকর্তা সমাজসেবক মরহুম আলহাজ্ব আব্দুল বাকি ভূঁইয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী ২ নভেম্বর ২০২৬

সম্প্রীতি ও নিরাপত্তার বার্তা নিয়ে কুড়িগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও বিএনপি নেতারা

আপডেট সময় : ১১:১১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬