ঢাকা ০১:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছাতকের ফুটবলকে এগিয়ে নিতে তরুণদের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু মানিক রওশন ফুটবল একাডেমির

সুনামগঞ্জের ছাতক উপজেলায় ফুটবলের উন্নয়ন এবং নতুন প্রতিভাবান তরুণ খেলোয়াড় তৈরির লক্ষ্যে যাত্রা শুরু করেছে মানিক রওশন ফুটবল একাডেমি। তরুণ প্রজন্মকে ফুটবলে উৎসাহিত করা, দক্ষ খেলোয়াড় গড়ে তোলা এবং স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে ফুটবল প্রতিভা তুলে ডেলিভারি করা এই একাডেমির মূল লক্ষ্য। বিশেষ আকর্ষণ হলো, এখানে সম্পূর্ণ বিনামূল্যে ফুটবল প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে তরুণ খেলোয়াড়রা।

জানা গেছে, কালারুকা ইউনিয়নের লন্ডন প্রবাসী, যুব সংগঠক ও শিক্ষানুরাগী রিয়াদ আলমগীরের উদ্যোগে ২০২৫ সালের ২০ জুলাই প্রতিষ্ঠিত হয় মানিক রওশন স্পোর্টস একাডেমি। প্রতিষ্ঠার পর থেকেই ছাতক উপজেলার স্থানীয় কালারুকা ইউনিয়নের হাসনাবাদ-অষ্টগ্রাম পাবলিক খেলার মাঠে তরুণ খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি সুনামগঞ্জ তথা বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন একাডেমি ও স্থানীয় ফুটবল ক্লাবের সাথে প্রতিমাসে প্রীতি ম্যাচ খেলে থাকে; এতে তরুণ খেলোয়াড়দের স্কিল ও পারফরম্যান্স যাচাই করে থাকেন উক্ত একাডেমির প্রধান প্রশিক্ষক।

এই একাডেমির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন বাফুফে সার্টিফাইড, এএফসি লাইসেন্স প্রাপ্ত অভিজ্ঞ কোচ সামিউন আহমেদ। তাঁর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয় একাডেমির সার্বিক ফুটবল প্রশিক্ষণ কার্যক্রম। পাশাপাশি প্রশিক্ষক হিসেবে নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছেন সুনামগঞ্জ জেলা দল ও ছাতক উপজেলা দলের বর্তমান ফুটবলার আশিকুল হক। অভিজ্ঞ কোচ ও অফিসিয়ালদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিয়ে নিজেদের দক্ষতা বাড়ানোর সুযোগ পাচ্ছে একাডেমির তরুণরা।

এই একাডেমিটির অন্যতম ব্যতিক্রমী উদ্যোগ হলো, এখানে ভর্তি হতে কোনো টাকা-পয়সা লাগে না। এমনকি মাসিক ফি কিংবা প্রশিক্ষণ বাবদও কোনো অর্থ দিতে হয় না। এছাড়াও খেলার জার্সি, অনুশীলনের উপকরণ সহ যাবতীয় সবকিছু সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হয়। ফুটবল শেখার এই সুযোগ স্থানীয় আর্থিকভাবে অসচ্ছল ও প্রতিভাবান তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে আশা করছেন স্পোর্টস সংশ্লিষ্টরা।

মানিক রওশন ফুটবল একাডেমি, ছাতক এর প্রতিষ্ঠাতা ও পরিচালক রিয়াদ আলমগীর বলেন, “আমরা সবাই মিলে মানিক রওশন ফুটবল একাডেমির কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো, এই একাডেমি থেকে দক্ষ খেলোয়াড় তৈরি করে তাদের উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে মেধা বিকাশের সুযোগ করে দেওয়া। আমরা চাই, এখান থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসুক এবং দেশের ফুটবলকে এগিয়ে নিতে ভূমিকা রাখুক। এটাই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।”

এর বাইরে একাডেমির পরিচালকের সাথে আমাদের সংবাদ প্রতিনিধি যোগাযোগ করলে তিনি জানান, নিকট ভবিষ্যতে একাডেমির নিজস্ব একটি অনুশীলন মাঠ ও জিম সেন্টার করতে চান, পাশাপাশি আরও আধুনিক অনুশীলন উপকরণ যুক্ত করার ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে, তবে উনার পক্ষে এতো কিছু বাস্তবায়ন সম্ভব না, তাই তিনি ছাতকের সকল সমাজসেবী, শিক্ষানুরাগী, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব সকলের কাছে সাহায্য, সহযোগিতা ও পরামর্শের অনুরোধ জানিয়েছেন।

ক্রীড়াপ্রেমীদের মতে, পরিকল্পিত প্রশিক্ষণ, অভিজ্ঞ কোচের দিকনির্দেশনা এবং বিনামূল্যে ফুটবল শেখার সুযোগ অব্যাহত থাকলে মানিক রওশন ফুটবল একাডেমি ছাতকের ফুটবলে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় তরুণদের প্রতিভা বিকাশের পাশাপাশি ভবিষ্যতে জাতীয় পর্যায়ের ফুটবলার তৈরির পথও সুগম হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

ছাতকের মাঠ থেকে জাতীয় পর্যায়—এমন স্বপ্নকে সামনে রেখে মানিক রওশন ফুটবল একাডেমি এগিয়ে নিতে চায় নতুন প্রজন্মের ফুটবলযাত্রা।

জনপ্রিয় সংবাদ

আদর্শ শিক্ষক ও সরকারি কমকর্তা সমাজসেবক মরহুম আলহাজ্ব আব্দুল বাকি ভূঁইয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী ২ নভেম্বর ২০২৬

ছাতকের ফুটবলকে এগিয়ে নিতে তরুণদের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু মানিক রওশন ফুটবল একাডেমির

আপডেট সময় : ১১:৩৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬