নরসিংদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭২ লিটার চোলাইমদসহ চারজনকে আটক করা হয়েছে। পরে অপরাধের মাত্রা বিবেচনায় তাঁদের মধ্যে তিনজনকে ছয় মাস করে এবং একজনকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে মাদক বিক্রির মাধ্যমে অর্জিত ২ লাখ ৩০ হাজার টাকা সরকারের পক্ষে বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ধারার উপধারা (১)-এর সারণির ক্রমিক ২৫ অনুযায়ী আটক ব্যক্তিদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ মাহমুদ শিমুল। অভিযানে সহযোগিতা করেন জেলা আনসার, নরসিংদী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নরসিংদীর সদস্যরা।
রাজিব ভূইয়া, স্টাফ রিপোর্টার, (নরসিংদী) 


















