নরসিংদীর পলাশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড.আবদুল মঈনখান বলেছেন,সরকার দেশে জাতী,ধর্ম বর্ণের মধ্যে কোন বিভেদ হতে দিবে না। সবাই বাংলাদেশী আর বাংলাদেশী আদর্শ নিয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
১৮ অক্টোবর ২০২৬ রোজ রবিবার রাতে শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলায় পলাশ বাজার সর্বজনীন দূর্গা মন্দিরে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, সকল অন্যায়, অনিয়ম ও দু:শাসন দূর করতে পৃথীবিতে মা দূর্গার যে ভাবে আগম ঘটে। সেই শিক্ষা নিয়ে সাবাইকে সমাজ থেকে সকল অন্যায় অনিয়ম দূর করে একটি শান্তিপূর্ণ আবাসন গড়ে তুলতে হবে।
পরে তিনি শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে মন্দির কমিটির নিকট নগদ অর্থ বিতরণ করেন। এসময় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সরকার জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবে না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান
-
মিনার হোসেন খান, পলাশ প্রতিনিধি, নরসিংদী - আপডেট সময় : ১২:২৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- 5
জনপ্রিয় সংবাদ



















