ঢাকা ১০:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে ইয়াবা ও গাঁজা সহ আটক ৩, ভ্রাম্যমান আদালতে একজনের কারাদণ্ড ও জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে ১৮পিচ ইয়াবা সহ মাদক বিক্রির দায়ে নব মুসলিম মোঃ আব্দুল্লাহ পূর্ব নাম শ্রী নরেন চন্দ্র (৩৫), আসাদুজ্জামান রিপন (৩৮) ও রফিকুল ইসলাম (৩৮) নামের তিনজন মাদক কারবারি ও ৮টি গাঁজার পুরিয়া সহ মাইদুল ইসলাম (৩৫) কে আটক করে থানা পুলিশ।

পরে মাইদুলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড সহ ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি ঘটেছে, শনিবার দিবাগত রাতে ধরনিবাড়ি ইউনিয়নের মুন্সিবাড়ি গুচ্ছ গ্রাম ও গুনাইগাছ ইউনিয়নের পূর্ব কালুডাঙ্গা এবং পান্ডুল ইউনিয়নের মালতিবাড়ি এলাকায়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভি‌ত্তিতে মাদক বিরোধী অভিযান প‌রিচালনা করার সময়ে ধরনিবাড়ি ইউনিয়নের মুন্সিবাড়ি গুচ্ছ গ্রাম এলাকায় মাদক কারবারি নব মুসলিম আব্দুল্লাহকে এবং গুনাইগাছ ইউনিয়নের পূর্ব কালুডাঙ্গা পাতারি মসজিদ এলাকায় মাদক কারবারি আসাদুজ্জামান রিপন ও রফিকুল ইসমকে গ্রেপ্তার করে পু‌লিশ। এ সময় নব মুসলিম আব্দুল্লার কাছ থেকে ৭ পিস ইয়াবা এবং রিপন ও রফিকুলের নিকট থেকে ১১ পিস ইয়াবা সহ মোট ১৯ পিস ইয়াবা জব্দ করা হয়।

অপরদিকে মাইদুল ইসলামের নিকট ৮টি গাঁজার পুরিয়া পাওয়ার দায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড সহ ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাদক কারবারি নব মুসলিম আব্দুল্লাহ পূর্ব নাম শ্রী নরেন চন্দ্র মুন্সিবাড়ি গুচ্ছগ্রাম এলাকার শ্রী সুরেন চন্দ্রের ছেলে, আসাদুজ্জামান রিপন হারুনেফড়া এলাকার মকবুল হোসেনের ছেলে, রফিকুল ইসলাম পৌরসভার নারিকেলবাড়ি পূর্বছড়ারপাড় এলাকার জহুর উদ্দিনের ছেলে এবং মাইদুল ইসলাম মালতি বাড়ী এলাকার কলিমুদ্দিনের ছেলে বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাঁদের দোষী সাব্যস্ত করা হয়। পরে আটককৃত মাইদুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড সহ পাঁচশত টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এক জনকে দোষী সাব্যস্ত করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড সহ পাঁচশত টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়। রোববার (১৮ অক্টোবর) জেলহাজতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

আপডেট সময় : ১০:১০:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬