ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘চবি শাটল ট্রেন অবরুদ্ধ’

  • আপডেট সময় : ০১:১৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭
  • 434

‘চবি শাটল ট্রেন অবরুদ্ধ’

মিনহাজুল ইসলাম তুহিন,চবি প্রতিনিধি।
শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী রাত সাড়ে ৮টার শাটল ট্রেন ষোলশহর রেলওয়ে স্টেশনে পৌঁছালে আটকে দেয় ছাত্রলীগ পরিচয় দেওয়া একদল যুবক। তারা রাঙামাটির বাঘাইছড়িতে আটক চবি ছাত্রলীগ নেতাকর্মীদের মুক্তি না দেওয়া পর্যন্ত ট্রেন চালানো বন্ধ রাখবেন বলে জানান।
প্রথমে তারা লোক মাস্টার মোহাম্মদ মুমিনকে তুলে নিয়ে যায় এবং ট্রেন না চালানোর শর্তে ছেড়ে দেয়।
এদিকে পর্যাপ্ত নিরাপত্তা না পেলে শাটল ট্রেন চালানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ষোলশহর স্টেশন মাস্টার মোহাম্মদ শাহাব উদ্দিন।
রাতের শাটল ট্রেন আচমকা আটকা পড়ায় ষোলশহর স্টেশনে আটকা পড়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগামী কয়েকশ শিক্ষার্থী।
প্রসঙ্গত, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য রাকিব হোসাইন, চবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিনু, বায়েজিদ সজলসহ ছয় ছাত্রলীগ নেতাকে অস্ত্রসহ আটক করেছে বাঘাইছড়ি থানা পুলিশ। নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে তাদের আটক করা হয়। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার প্রথম মাজারে চট্টগ্রাম মহানগর বিএনপির শ্রদ্ধা

‘চবি শাটল ট্রেন অবরুদ্ধ’

আপডেট সময় : ০১:১৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭