ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এবার প্রমোশনে

  • আপডেট সময় : ১০:০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০১৫
  • 387

1030
অনেকটা হুট করেই চলচ্চিত্রে আগমন ঘটেছে জনপ্রিয় উপস্থাপক নুসরাত ফারিয়ার। প্রথম চলচ্চিত্রের অভিজ্ঞতা। আর সেটাও বেশ বড় পরিসরে। জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস কে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মাণ হওয়া ‘আশিকী’ ছবিতে অভিনয় করেছেন নুসরাত। এতে কলকাতার জনপ্রিয় নায়ক অংকুশের সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন তিনি। এরই মধ্যে ছবিটি শুটিং ও অন্যান্য কাজ শেষে মুক্তির অপেক্ষায় রয়েছে। সব ঠিক থাকলে আসছে কোরবানির ঈদেই মুক্তির মিছিলে যোগ দেবে নুসরাতের ‘আশিকী’। বর্তমানে ছবির প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন এই মডেল-উপস্থাপক ও অভিনেত্রী। এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ছবির প্রচার-প্রচারণায় খুবই ব্যস্ত সময় যাচ্ছে। সমপ্রতি কলকাতায় ‘আশিকী’র প্রমোশনে অংশ নিয়েছি। যত দিন যাচ্ছে প্রত্যাশার মাত্রা ততই বাড়ছে। এখন দেখা যাক কি হয়। এদিকে চলচ্চিত্র জগতে পা রাখা নতুন এ অভিনেত্রীর আজ জন্মদিন। বিশেষ এ দিনকে ঘিরে তেমন কোন আয়োজন না থাকলেও সারা দিন পরিবারকেই সময় দেবেন বলে জানিয়েছেন নুসরাত।

জনপ্রিয় সংবাদ

ভোলা সদর মডেল থানার অভিযানে মাদক সেবনকারী ০৩ জন গ্রেফতার

এবার প্রমোশনে

আপডেট সময় : ১০:০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০১৫