ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থের অভাবে ভর্তি অনিশ্চিত, মেধাবী শিক্ষার্থীর পাশে ছাত্রদল

অসুস্থ ও অসচ্ছল বাবার পক্ষে ভর্তি ফি জোগাড় করা সম্ভব হচ্ছিল না। ফলে মেধাবী এক শিক্ষার্থীর একাদশ শ্রেণিতে পড়াশোনা চালিয়ে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রাম জেলা ছাত্রদল।

কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের ওই শিক্ষার্থীর বাড়ি কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায়। বিষয়টি জানতে পেরে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সোহেল রানার উদ্যোগে তার ভর্তির প্রয়োজনীয় খরচ বহন করা হয়।

সহায়তা পেয়ে শিক্ষার্থীটি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল, এই উদ্যোগে তা দূর হয়েছে।

সোহেল রানা বলেন, “কোনো অসহায় শিক্ষার্থী অর্থের অভাবে পড়াশোনা থেকে ঝরে পড়ুক, তা আমরা চাই না। ছাত্রদল সবসময় অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে।”

অর্থের সংকটে থমকে যেতে বসা একজন শিক্ষার্থীর শিক্ষাজীবন অব্যাহত রাখতে এ উদ্যোগকে মানবিক সহায়তার দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা।

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ড

অর্থের অভাবে ভর্তি অনিশ্চিত, মেধাবী শিক্ষার্থীর পাশে ছাত্রদল

আপডেট সময় : ১১:০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬