ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের অপপ্রচারের জবাব ও সংসদীয় সংস্কারের চিত্র আইপিইউ’র কাছে তুলে ধরলেন সাঈদ আল নোমান

  • আপডেট সময় : ০১:২৭:০৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • 10

‎বিশেষ প্রতিবেদক :

‎আন্তর্জাতিক সংসদীয় ফোরাম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নবনিযুক্ত মহাসচিব অ্যান্ডা ফিলিপের ঢাকা সফর ও জাতীয় সংসদের স্পিকারের সাথে বৈঠক পরবর্তী পরিস্থিতি নিয়ে আজ (৩১ আগস্ট) জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ব্রিফিংয়ে সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম (মনি) এর সাথে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১০ আসন থেকে নির্বাচিত সরকারি দলের তরুণ সংসদ সদস্য সাঈদ আল নোমান।

‎ব্রিফিংয়ে আইপিইউ  সাথে বাংলাদেশের তরুণ ও নারী সংসদ সদস্যদের মতবিনিময়ের আদ্যোপান্ত তুলে ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন সাঈদ আল নোমান।

‎সংবাদ সম্মেলনে সংসদ সদস্য সাঈদ আল নোমান আইপিইউ প্রতিনিধি দলের সাথে আলোচনার মূল বিষয়বস্তু গণমাধ্যমের সামনে অত্যন্ত জোরালোভাবে উপস্থাপন করেন। তিনি জানান, “আইপিইউ প্রতিনিধি দলকে বাংলাদেশের চলমান রাষ্ট্রীয় ও সাংবিধানিক সংস্কার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়েছে। বিশেষ করে, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে আজীবন স্বৈরতন্ত্র থেকে মুক্ত রাখতে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ দুই মেয়াদের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না—এমন ঐতিহাসিক সংস্কারের রূপরেখা তাদের সামনে তুলে করা হয়েছে।”

‎সাঈদ আল নোমান আরও বলেন, “আইনসভাকে আরও শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ করতে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ গঠনের যে নতুন পরিকল্পনা বর্তমান সরকার হাতে নিয়েছে, তা আইপিইউ প্রতিনিধি দল অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করেছে এবং ইতিবাচক মূল্যায়ন করেছে।” তরুণদের অংশগ্রহণ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় যে অভূতপূর্ব গতি এনেছে, তা বৈশ্বিক এই ফোরামের কাছে প্রশংসিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

‎ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তর্জাতিক এই সংস্থার কাছে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ’ থেকে দলটিকে মাইনাস বা বাদ দেওয়ার যে নালিশ জানানো হয়েছে, তার কড়া জবাব দেওয়া হয় এই ব্রিফিংয়ে।

‎বিরোধীদলীয় (এনসিপি) সংসদ সদস্য আকতার হোসেন আইপিইউ प्रतिनिधियों বরাত দিয়ে জানান, আওয়ামী লীগ আন্তর্জাতিক মহলে ভুল তথ্য উপস্থাপনের চেষ্টা করছে। এর জবাবে চিফ হুইপ মো. নূরুল ইসলাম এবং সাঈদ আল নোমান দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, বিগত ফ্যাসিবাদের আমলে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রনেতা এবং সাধারণ মানুষ যেভাবে নির্মম রাজনৈতিক নিপীড়ন, গুম ও খুনের শিকার হয়েছেন, সেই প্রকৃত সত্য বিশ্বমঞ্চে উন্মোচন করা বর্তমান সংসদের অন্যতম দায়িত্ব। আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগের কোনো অপপ্রচারই আর খাটবে না বলে তারা হুঁশিয়ারি দেন।

‎ব্রিফিংয়ে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, “গণতন্ত্র পুনর্গঠনে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে আইপিইউ।” তিনি আরও জানান, গুম প্রতিরোধ ও প্রতিকার এবং জাতীয় মানবাধিকার কমিশন সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ বিল ইতিমধ্যেই সংসদে উত্থাপন করা হয়েছে।

‎সাঈদ আল নোমানসহ সংসদের তরুণ ও নারী প্রতিনিধিদের উপস্থিতিতে এই ব্রিফিংয়ে জানানো হয়, বর্তমান সংসদ কোনো স্বৈরতান্ত্রিক পথে নয়, বরং সরকার ও বিরোধীদের মধ্যকার যেকোনো দ্বিমত সংলাপের মাধ্যমে সমাধান করে একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

‎উল্লেখ্য, অ্যান্ডা ফিলিপ আইপিইউ-এর ১৩৭ বছরের ইতিহাসে প্রথম নারী মহাসচিব হিসেবে নির্বাচিত হওয়ার পর এটিই তাঁর প্রথম বাংলাদেশ সফর, যা দেশের সংসদীয় কূটনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে।

জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার প্রথম মাজারে চট্টগ্রাম মহানগর বিএনপির শ্রদ্ধা

আওয়ামী লীগের অপপ্রচারের জবাব ও সংসদীয় সংস্কারের চিত্র আইপিইউ’র কাছে তুলে ধরলেন সাঈদ আল নোমান

আপডেট সময় : ০১:২৭:০৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬