কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা
অভিযানের ৭ দিনব্যাপী কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হয়।
১৯ সেপ্টেম্বর (২০২৬) শনিবার বিকাল ৩টায় অনুষ্ঠিত এ পরিচ্ছন্নতা অভিযানে যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মীরা সরাসরি অংশ নেন।
অভিযানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য সচিব গোলাম মোরশেদ মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম সেন্টু খান, সদস্য হেমায়েত তালুকদার এবং সালমান হাসান রিপন।
এছাড়াও আগৈলঝাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল আলম সিপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সি, যুবদল নেতা ইসমাইল পাইক, সাইফুল ইসলাম টিটু, মনির মোল্লা, হাসান কাজী, মো. রাসেল, সাইফুল মোল্লা, আলাল মৃধা ও কামাল শাহসহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: 



















