ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ব্যক্তি গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার গৈলা ইউনিয়নের নতুন হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রফিকুল ইসলাম বরিশাল নগরীর কাশীপুর এলাকার বাসিন্দা। তিনি ‘বরিশাল দক্ষিণের সমাচার’ নামের একটি অনলাইন পোর্টালের সঙ্গে সাংবাদিক হিসেবে যুক্ত বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানার এসআই মাসুদ ও এসআই সেলিম রেজার নেতৃত্বে নতুন হাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রফিকুল ইসলামের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে পুলিশ দাবি করেছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকসহ আটক, যুবকের ৬ মাসের কারাদণ্ড

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ব্যক্তি গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৩০:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬