ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নবগঠিত কমিটির বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। এই কমিটি ভেঙে দিয়ে পুনরায় কমিটি গঠনের দাবি জানিয়ে সাংবাদিকদের কাছে লিখিত প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন দলের এক নেতা।
গত ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখের ওই বিজ্ঞপ্তিতে আমতলী উপজেলা শাখার (২০২৫-২৬ সেশন) আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা কাজী আল-আমিন এ অভিযোগ করেন।
বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, গত ৭ সেপ্টেম্বর (সোমবার) বিকাল ৪টায় আমতলী উপজেলা সদরের রোজ গার্ডেন কমিউনিটি সেন্টারে আমতলী উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের ক্ষেত্রে বরগুনা জেলা কমিটি নিম্নরূপ অনিয়মের আশ্রয় নেন –
১. ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা করে ভোগী ও নবীনদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে।
২. বিগত সেশনে নিষ্ক্রিয় থাকা নেতাকর্মীদেরকে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করা হয়েছে।
তিনি আরও বলেন, উল্লেখিত বিতর্কিত কমিটি ভেঙে দিয়ে নতুন করে কমিটি গঠন করা না হলে সংগঠনের অপূরণীয় ক্ষতি হওয়ার চরম আশঙ্কা রয়েছে।
তিনি বিষয়টি প্রেস বিজ্ঞপ্তি হিসেবে গ্রহণের জন্য আমতলীতে কর্মরত সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
মোঃ আরিফ হোসেন খান,বরগুনা 


















