ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
চবিতে উত্তাল

শিক্ষক-ছাত্র প্রতিনিধি ছাড়াই ৩৬তম সিনেট অধিবেশন: ৫০৩ কোটি টাকার বাজেট পাস

দীর্ঘ তিন বছর পর নানা উৎকণ্ঠা, বিক্ষোভ এবং নির্বাচিত শিক্ষক প্রতিনিধিদের অনুপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩৬তম বার্ষিক সিনেট অধিবেশন. গতকাল ৮ আগস্ট (শনিবার) বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।

অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫০৩ কোটি ৪৭ লাখ ৩৭ হাজার টাকার প্রাক্কলিত রাজস্ব বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে। সিনেটের ৩৩ জন নির্বাচিত শিক্ষক প্রতিনিধির মধ্যে ২৪ জন আওয়ামী লীগ প্যানেল সমর্থিত শিক্ষক নিরাপত্তাহীনতার অজুহাত দেখিয়ে অধিবেশনে যোগ দেননি।

দীর্ঘ ৩০ বছর ধরে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ’ (চাকসু) নির্বাচন না হওয়ায় ছাত্র প্রতিনিধি পদগুলো শূন্য ছিল. অধিবেশন বর্জন করে চাকসুর পক্ষ থেকে উপাচার্য বরাবর ১৯ দফা দাবিতে একটি খোলা চিঠি ও বিক্ষোভ প্রকাশ করা হয়. তাদের মূল দাবির মধ্যে ছিল—অবিলম্বে চাকসু নির্বাচন দেওয়া, বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাজেট বৃদ্ধি, সেশনজট নিরসন এবং শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করা।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনেট সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান. অধিবেশনে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) এবং উপ-উপাচার্য (প্রশাসন)।

‎অধিবেশনের দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক মানোন্নয়ন, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া এবং আবাসন সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও বক্তব্য প্রদান করেন উপস্থিত সিনেট সদস্যবৃন্দ. সভায় বক্তব্য রাখেন:সরওয়ার জামাল নিজাম, এরশাদ উল্লাহ, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, সাঈদ আল নোমান এবং মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাহিদা গুলশান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. প্রীথিলা নাজনীন নীলিমা সহ অন্যান্য শিক্ষাবিদ ও কর্মকর্তা।

‎চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান তার বক্তব্যে বলেন, “শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের গবেষণার পরিধি বাড়াতে আমরা ‘সেন্টার ফর ডেটা অ্যানালাইসিস’ এবং ‘ইনস্টিটিউশনাল র‍্যাঙ্কিং সেল’ গঠন করেছি. শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার পরও শিক্ষক প্রতিনিধিদের একাংশের অনুপস্থিতি দুঃখজনক, তবে কোরাম পূর্ণ থাকায় বাজেট পাস করতে কোনো আইনি জটিলতা হয়নি. দ্রুততম সময়ের মধ্যে চাকসু নির্বাচনের মাধ্যমে সিনেটে ছাত্র প্রতিনিধি যুক্ত করার পরিকল্পনা আমাদের রয়েছে।”।

জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার প্রথম মাজারে চট্টগ্রাম মহানগর বিএনপির শ্রদ্ধা

চবিতে উত্তাল

শিক্ষক-ছাত্র প্রতিনিধি ছাড়াই ৩৬তম সিনেট অধিবেশন: ৫০৩ কোটি টাকার বাজেট পাস

আপডেট সময় : ০৩:৩২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬