ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রী কলেজে ২০২৬/২৭ শিক্ষা বর্ষের নবীন বরণও ওরিয়েন্টেশন ক্লাশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আব্দুর রহমান ডিগ্রী কলেজের এআয়োজনে সভাপতিত্ব করেন- শামীমা সুলতানা, সভাপতি -এডহক কমিটি কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রী কলেজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ময়মনসিংহ -১০ গফরগাঁও, দক্ষিণ গফরগাঁও আসনের জাতীয় সংসদ সদস্য -মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।
উপস্হিত ছিলেন আবদুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ এম এ কাদির সহ সকল বিভাগের অধ্যাপক, শিক্ষানুরাগী এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ ও নবীন শিক্ষার্থী।
এসময় প্রধান অতিথি আনুষ্ঠানিক ভাবে সকল নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন।
তারপর ওরিয়েন্টেশন ক্লাসে নবীন শিক্ষার্থীদের কলেজ জীবন শুরুর ধাপগুলির গুরুত্ব সহ এখান থেকেই জীবন গঠন করতে হবে বলে আক্তারুজ্জামান বাচ্চু সাহেব দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
সভাপতি -শামীমা সুলতানার দিক নির্দেশনা মূলক বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।
মো: গোলাম কুদ্দুস স্টাফ রিপোর্টার গফরগাঁও ময়মনসিংহ। 



















