ঢাকা ০৭:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

‘পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ জীবন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর অংশ হিসেবে কুড়িগ্রামে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ জিয়া বাজার, পৌর বাজার, খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠসহ বিভিন্ন এলাকায় ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়। পরে খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অর্ণপূর্ণা দেবনাথ। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান, জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ ড. আনোয়ার হোসেন, জেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, জেলা মহিলা দলের সভাপতি মোছাঃ রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মোসলেমা কায়কোবাদ মিলি কায়কোবাদ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা, জেলা ছাত্রদলের সভাপতি বিপুল আহমেদ, সাধারণ সম্পাদক সোহেল রানা এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিবেশ পরিচ্ছন্ন রাখা জরুরি। বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণের পাশাপাশি পরিত্যক্ত পাত্র, টায়ার, ডাবের খোসা ও ফুলের টবে পানি জমতে না দেওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণই ডেঙ্গু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কুড়িগ্রামকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর জেলা হিসেবে গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় : ০৪:৫৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬