বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনমানুষের কথা তুলে ধরা এবং এলাকার সমস্যা ও সম্ভাবনাকে গণমাধ্যমে গুরুত্ব দেওয়ার প্রত্যয়ে কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলা পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় কুড়িগ্রাম পৌরসভার ঘোষপাড়ায় মোল্লা মার্কেটের তৃতীয় তলায় আলোচনা সভা, কেক কাটা এবং পরে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়। কুড়িগ্রামে দৈনিক কালবেলার প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-ই-খুদা, মো. আসাদুজ্জামান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির ১ নম্বর সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সাবেক সংসদ সদস্য ও হলোখানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উমর ফারুখ, কুড়িগ্রাম জেলা জজকোর্টের পিপি অ্যাডভোকেট বজলুর রশিদ, কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন, দিনাজপুর শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার জহরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও কেন্দ্রীয় শুরা বোর্ডের সদস্য মাওলানা আব্দুল মতিন ফারুকী এবং সাবেক সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন। এ ছাড়া বক্তব্য দেন কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র নুর ইসলাম নুরু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা মোসলেমা বেগম মিলি কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুন নাহার বিউটি, এবি পার্টির আহ্বায়ক ডা. নজরুল ইসলাম, রিভারভিউ স্কুলের সাবেক প্রধান শিক্ষক মাওলানা ফয়েজ উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, সাবেক সভাপতি আমিমুল ইহসান এবং জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিটু। অনুষ্ঠানে দীপ্ত টিভির সাংবাদিক ইউনুছ আলী, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি ফজলে ইলাহী স্বপন, দৈনিক মানবজমিনের প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু, জিটিভির কুড়িগ্রাম প্রতিনিধি মো. মিজানুর রহমান, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান তাওহীদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের জেলা-উপজেলা পর্যায়ের সাংবাদিক ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি মো. রাশিদুল ইসলাম রাশেদ। জেলার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার প্রত্যয় অনুষ্ঠানে দৈনিক কালবেলার কুড়িগ্রাম প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবু বলেন, কুড়িগ্রাম জেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরে তিনি মানুষের পাশে থাকতে চান। জেলার বাস্তব পরিস্থিতি ও জনদুর্ভোগের বিষয়গুলো সংবাদমাধ্যমে তুলে ধরাই তাঁর লক্ষ্য। জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, দৈনিক কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে ইতোমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। তিনি আরও বলেন জেলা পর্যায়ের দায়িত্বশীল নেতা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রতিদিন অনেক কাগজে স্বাক্ষর করতে হয়, সবকিছু বিস্তারিতভাবে পর্যালোচনা করার সুযোগ সব সময় থাকে না। তাই সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এবং সঠিক তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। তাঁর মতে, ভুল সবারই হতে পারে; তবে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত তথ্য তুলে ধরা জরুরি। জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, কুড়িগ্রামে কালবেলার প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবু সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তিনি বলেন, যিনি যত বেশি কাজ করবেন, তাঁকে তত বেশি সমালোচনার মুখোমুখি হতে হবে,এটাই স্বাভাবিক। তবে সংবাদ প্রকাশের আগে সঠিক তথ্য যাচাই করা প্রয়োজন, যাতে কারও সম্মানহানি না ঘটে। সংবাদে দায়িত্বশীল ব্যক্তিদের ভুলত্রুটি উঠে এলে তা সংশোধনের সুযোগ তৈরি হয় বলেও মন্তব্য করেন তিনি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-ই-খুদা বলেন, দৈনিক কালবেলা জনমানুষের কণ্ঠস্বর তুলে ধরছে। গণমাধ্যমের এ ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভায় বক্তারা বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও তথ্যনির্ভর সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি জেলার উন্নয়ন, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্ব দেন।
কুড়িগ্রামে নানা আয়োজনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
-
মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম - আপডেট সময় : ০৩:১৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- 15
জনপ্রিয় সংবাদ


























