ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে (২৫) ধর্ষণের ঘটনায় শাহজালাল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী ওই নারী উপজেলার কিশামত প্রাণকৃষ্ণ গ্রামের মুসা মিয়ার মেয়ে এবং ইদ্রিস আলীর স্ত্রী। তিনি এক সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর দুপুরের খাওয়া-দাওয়া শেষে ওই নারী নিজ বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় একই এলাকার আহসান আলীর ছেলে শাহজালাল মিয়া তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। পরে ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলেও অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয় এবং ঘটনা স্থানীয় ভাবে ধামাচাপা চেষ্টায় ব্যর্থ হলে ওই ভুক্তভোগী নারী ১৫ সেপ্টেম্বর থানায় মামলা করেন।

এরপর (১৫ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে ফুলবাড়ী থানার পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পূর্ব ধনিরাম গ্রাম থেকে শাহজালাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুল আউয়াল।

এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে আসামীকে কারাগারে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী নারীকে মেডিকেল পরীক্ষার জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

নীলফামারী এলএসডিতে মজুরি অনিয়মের অভিযোগ, ডিসি কার্যালয়ে শ্রমিকদের স্মারকলিপি

কুড়িগ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬