ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ৫৬৩ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক জেলা পুলিশ।

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, নিরাপদ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে কুড়িগ্রাম জেলা পুলিশের সঙ্গে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টায় কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।
সভায় জানানো হয়, কুড়িগ্রাম জেলার ১১টি থানার আওতাধীন মোট ৫৬৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে কুড়িগ্রাম সদর ৮২টি, রাজারহাট ১৩১টি, উলিপুর ১২৫টি, নাগেশ্বরী ৭৫টি, ফুলবাড়ী ৭৮টি, ভূরুঙ্গামারী ১৬টি, কচাকাটা ১৭টি, চিলমারী ২৮টি, চর রাজিবপুর ১টি, রৌমারী ৯টি এবং ঢুষমারা ১টি।
পূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্নে পূজার কার্যক্রম সম্পন্ন করতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে বলে সভায় জানানো হয়।
সভায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক তথ্য ছড়ানো ঠেকাতে সবাইকে দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে পূজা উদযাপন কমিটি, পুলিশ ও সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
পুলিশ সুপার জেলার সব পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনার জন্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের প্রতি বিশেষ অনুরোধ জানান।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সব থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন থানার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের প্রত্যাশা, পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় সবার জন্য নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দময় পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে।

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকসহ আটক, যুবকের ৬ মাসের কারাদণ্ড

কুড়িগ্রামে ৫৬৩ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক জেলা পুলিশ।

আপডেট সময় : ০৫:১৫:৪০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬