ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ায় পৃথিমপাশা ইউনিয়নের পাঁচ মেধাবীর প্রাথমিক শিক্ষক হিসেবে যোগদান

: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের পাঁচ তরুণ মেধাবী শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়ে ইতোমধ্যে চাকরিতে যোগদান করেছেন। দীর্ঘ প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় নিজেদের মেধা ও যোগ্যতার প্রমাণ দিয়ে শিক্ষকতার মহান পেশায় যুক্ত হওয়ায় তাঁদের নিয়ে আনন্দিত পৃথিমপাশাবাসী।

চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ও যোগদানকারী পাঁচজন হলেন পৃথিমপাশা গ্রামের আজেল মিয়া, রাজাপুর গ্রামের তোফায়েল আহমদ, মো. আহাদ আলী, অপু দত্ত এবং কলিরকোনা গ্রামের মাহমুদ হোসাইন।

জানা গেছে, গত ১ অক্টোবর মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। চলতি সপ্তাহের মধ্যেই তাঁদের উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন ও দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

স্থানীয়রা একাত্তর কুলাউড়া কে জানান, প্রত্যন্ত ইউনিয়ন থেকে উঠে এসে পাঁচ তরুণের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া নিঃসন্দেহে গর্বের বিষয়। তাঁদের এ সাফল্য এলাকার শিক্ষার্থী ও তরুণদের জন্য অনুপ্রেরণারও উৎস হয়ে উঠেছে।

পৃথিমপাশা ইউনিয়নের বাসিন্দারা নবনিযুক্ত শিক্ষকদের অভিনন্দন জানিয়ে তাঁদের কর্মজীবনের সাফল্য কামনা করেছেন।

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকসহ আটক, যুবকের ৬ মাসের কারাদণ্ড

কুলাউড়ায় পৃথিমপাশা ইউনিয়নের পাঁচ মেধাবীর প্রাথমিক শিক্ষক হিসেবে যোগদান

আপডেট সময় : ১২:১৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬