বাংলাদেশ জামায়াতে ইসলামী ০৬নং কেরোয়া ইউনিয়ন এর ০৬নং ওয়ার্ড শাখার উদ্যোগে আজ বিকাল ০৪:৩০ টায় পূর্ব কেরোয়া মোহাম্মদীয়া বালিকা দাখিল মাদ্রাসার হল রুমে এক দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়।ওয়ার্ড সভাপতি ও স্থানীয় মেম্বার পদপ্রার্থী জননেতা হাফেজ নাছির উদ্দীন এর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ শামসুল হুদা’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেরোয়া ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ দেলোয়ার হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেরোয়া ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসেন, ইউনিয়ন সেক্রেটারি মুহাম্মদ ইউনুস, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ০৬নং কেরোয়া ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক এইচ এম মাহাবুবুর রহমান, কেরোয়া ইউনিয়ন যুব বিভাগের নবনির্বাচিত সেক্রেটারি মো:ওসমান মিজি,ওয়ার্ড জামায়াতের অর্থ সম্পাদক মাওলানা শামছুদ্দোহা প্রমুখ। অনুষ্ঠানে ০৬নং ওয়ার্ড এর প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
মোঃ হাসান লক্ষীপুর জেলা প্রতিনিধি 



















