ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার আবেদন মঞ্জুর, ১৪ মার্চ আদালতে হাজিরের নির্দেশ

  • আপডেট সময় : ০৪:০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৭
  • 335

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রদ্রোহের একটি ও নাশকতার ১০টিসহ মোট ১১ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামী ১৪ মার্চ হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার আদালতে বেগম খালেদা জিয়ার হাজির হওয়ার দিন ধার্য ছিল। বেগম জিয়া আদালতে হাজির হতে না পারায় সময়ের আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা সময়ের আবেদন মঞ্জুর করে তাকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।

জানা যায়, খালেদার বিরুদ্ধে ১১টি মামলা হলো- দারুসসালাম থানার নাশতার আট মামলা, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার দুটি মামলা। আজ ১১ মামলার মধ্যে ১০ মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল এবং যাত্রাবাড়ী থানার অপর একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল।

জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার প্রথম মাজারে চট্টগ্রাম মহানগর বিএনপির শ্রদ্ধা

খালেদা জিয়ার আবেদন মঞ্জুর, ১৪ মার্চ আদালতে হাজিরের নির্দেশ

আপডেট সময় : ০৪:০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৭