ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীতে ইউএনও পদ শূন্য, এসিল্যান্ডও বদলি হচ্ছেন

মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার না থাকায় প্রশাসনিক কর্মকাণ্ডে দেখা দিয়েছে ধীরগতি। প্রায় তিন সপ্তাহ যাবৎ উপজেলা নির্বাহী অফিসার না থাকার কারণে সেবা প্রত্যাশীরাও পড়েছে চরম দুর্ভোগে।

মেহেরপুর জেলার গুরুত্বপূর্ণ একটি উপজেলা গাংনী। নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলায় চার লক্ষাধিক মানুষের বসবাস।

জানা গেছে, প্রায় তিন সপ্তাহ আগে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বদলি হয়েছেন। তার বদলির পর থেকে পদটি শূন্য রয়েছে। বর্তমানে উপজেলার অতিরিক্ত দায়িত্বে রয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন। তবে তিনিও কয়েকদিনের মধ্যেই বদলি হয়ে চলে যাবেন বলে জানা গেছে। তার পরিবর্তে নতুন একজন সহকারী কমিশনার (ভূমি) দায়িত্ব গ্রহণ করবেন এবং তিনিই ইউএনও’র অতিরিক্ত দায়িত্ব পালন করবেন বলেও জানা গেছে।

এ বিষয়ে মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেন, ইউএনও আনোয়ার হোসেন বদলি হওয়ার পর দুইজনের গাংনীতে ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণের কথা থাকলেও তাদের আদেশ স্থগিত হয়। পরবর্তীতে গাংনী উপজেলায় ইউএনও হিসেবে কে আসবেন, এখনো সে বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।

টানা তিন সপ্তাহ ধরে পূর্ণকালীন ইউএনও না থাকায় উপজেলা পরিষদের মাসিক সভা, আইন-শৃঙ্খলা সভা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ সার্বিক উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত একজন পূর্ণকালীন ইউএনও নিয়োগের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুর জেলা প্রশাসন কর্তৃক বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে

গাংনীতে ইউএনও পদ শূন্য, এসিল্যান্ডও বদলি হচ্ছেন

আপডেট সময় : ১০:৩৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬