ঢাকা ১০:৪১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীতে প্রাথমিক শিক্ষকদের বেতন ফিক্সেশন ও ফ্রি অনলাইন আবেদন ক্যাম্প অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ফিক্সেশন সংক্রান্ত জটিলতা নিরসন ও সহায়তার লক্ষ্যে দিনব্যাপী সম্পূর্ণ ফ্রি অনলাইন আবেদন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

​আজ ১৮ অক্টোবর (রবিবার) গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, গাংনী উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
​ডিজিটাল পদ্ধতিতে শিক্ষকদের বেতন ফিক্সেশন সংক্রান্ত নানাবিধ জটিলতা দূর করা এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার উদ্দেশ্যে এ ফ্রি ক্যাম্পের আয়োজন করা হয় বলে জানান আয়োজকবৃন্দ। উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে এ সেবা গ্রহণ করেন।

​অনুষ্ঠানটি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, গাংনী উপজেলা শাখার সভাপতি আখতারুজ্জামান বকুল এবং সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা-র সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়। এ সময় প্রধান অতিথি/বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাফিজুর রহমান বকুল।
​
​ক্যাম্পটি সফলভাবে বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখেন— মোঃ জাকিউল ইসলাম, মোঃ গোলাম মোস্তফা, মোঃ সাখাওয়াত হোসেন, আসিফ আহাম্মেদ, মোঃ আব্দুল হাদী, জালাল উদ্দিন, আবু আফফান মোঃ শরিফুল ইসলাম শরিফুল, হাবিব ফেরদৌস, মোঃ সাদ আহমেদ মানিক, মোঃ সাঈদ জুবায়ের লিমন, মোঃ লাজুম ইসলাম, মোছাঃ হোসনেয়ারা উষা, মোঃ ফারুক হোসেন, মোছাঃ আসমা খাতুন, মোঃ সেলিম রেজা, মোঃ মুকাদ্দেস আলী, মোছাঃ লাবনী খাতুন, হাসান আলী, মোঃ ইব্রাহিম খলিল, মোঃ আব্দুর রহিম, আজমাইন হোসেন ও মোঃ ইকবাল হোসেনসহ সংগঠনের অন্যান্য শিক্ষার্থীবৃন্দ ও নেতৃবৃন্দ।

​সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষকদের নিজস্ব সুবিধার্থে এবং পেশাগত নানা অনলাইন সেবা সহজীকরণে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

উলিপুরে ইয়াবা ও গাঁজা সহ আটক ৩, ভ্রাম্যমান আদালতে একজনের কারাদণ্ড ও জরিমানা

গাংনীতে প্রাথমিক শিক্ষকদের বেতন ফিক্সেশন ও ফ্রি অনলাইন আবেদন ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৫০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬