কুষ্টিয়া সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট ও চকলেট বাজি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার (০৩ অক্টোবর) ভোর ৬টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ কাজিপুর বিওপির একটি চৌকস টহল দল মন্ডলপাড়া মাঠ নামক স্থানে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১,২৯০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৩২০ পিস চকলেট বাজি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৯৫ হাজার টাকা।
৪৭ বিজিবির অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতার পাশাপাশি বিজিবির বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
মোঃ মামুনুর রশীদ মেহেরপুর প্রতিনিধি 



















