ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাড়ি নিয়ে লং মার্চ করে গ্যাস বিদ্যুতের সমাধান করা যাবে না সবার সম্মিলিত চেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ যোগ্য : রূপগঞ্জে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় শুধু সরকারের একার উদ্যোগই যথেষ্ট নয়; প্রত্যেক নাগরিককে নিজ নিজ দায়িত্বে বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। প্রয়োজনে ডেঙ্গুর বিরুদ্ধে সবাইকে যুদ্ধ ঘোষণা করে মাঠে নামতে হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পাড়াগাঁও ঈদগাহ মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গাড়ি নিযে তেল গ্যাস খরচ করে লং মার্চ করলে সমস্যার মসাধান হবে না। প্রধানমন্ত্রী এ ব্যাপারে তরিৎ সিদ্ধান্ত নেয়ায় গ্যাস বিদ্যুতের সমস্যা অনেকটা কমেছে। খুব দ্রুতই এ সমস্যার সমাধান হয়ে যাবে ইনশায়াল্লাহ।

রূপগঞ্জ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তারেক রহমান সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করার অঙ্গীকার করেছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হবে। ছয় বছরের কম বয়সী শিশুদের বাড়ি থেকে এনে ভ্যাকসিন দেয়ার কার্যক্রমে সহযোগিতা করতে তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, বর্তমানে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেশি। ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। বাড়ির আঙিনা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, টায়ারসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার করতে হবে। কোথাও যেন জমে থাকা পানি না থাকে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে।

সরদার সাখাওয়াত হোসেন আরও বলেন, ১৯৭১ সালে এ দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানি পরাশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে দেশ স্বাধীন করেছে। একইভাবে ২০২৪ সালে মানুষ স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে। এবার ডেঙ্গু প্রতিরোধেও সবাইকে ঐক্যবদ্ধভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে হবে।

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেদের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি পরিবারের সদস্য ও প্রতিবেশীদেরও সচেতন করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা, সচেতনতা ও জনসম্পৃক্ততা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মুক্তিযোদ্ধাদের মধ্যে বিনামূল্যে মেডিকেল হেলথ কার্ড বিতরণ করেন। পরে তিনি পাড়াগাঁও ঈদগাহ মাঠসংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।

এ সময় নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফুদ্দিন বকুল, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহীসহ বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে জি কে গউছের সাথে ইমাম, মুয়াজ্জিনদের মতবিনিময়

গাড়ি নিয়ে লং মার্চ করে গ্যাস বিদ্যুতের সমাধান করা যাবে না সবার সম্মিলিত চেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ যোগ্য : রূপগঞ্জে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী

আপডেট সময় : ০৩:৪৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬